1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রংপুরে খাটের নিচে তেলের খনি!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

রংপুর : রংপুর শহরে এক ব্যবসায়ীর বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ২৩৮ লিটার সয়াবিন তেল জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় হানিফ মিয়া ও লাল মিয়া নামের দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার হানিফ মিয়ার বাড়ি থেকে এসব তেল জব্দ করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭ নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসায় অভিনব কায়দায় বক্স খাটের নিচে রাখা ২৫৯টি ২ লিটার তেলের বোতল এবং ১৪৪টি ৫ লিটার তেলের বোতল জব্দ করা হয়। এসব তেলের অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এ সময় বাসার মালিক হানিফ মিয়া (৫৮) ও তেল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে কিনে মজুদ করেছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তম প্রসাদ পাঠক।

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষদের জন্য ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। তবে রংপুরের কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় টিসিবির পণ্য কিনে মজুদ করে রাখছেন। এসব অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

এদিকে, খাটের নিচে বিপুল পরিমাণ তেল মজুত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে মজা করে বলছেন, ওই বাড়িতে খাটের নিচে তেলের খনির সন্ধান পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com