1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আসবে অক্টোবরে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবর মাসের শুরুতে যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল (প্রি অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম) পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আসেন পিটার হাস। পরে তিনি প্রধান নির্বাচন কমিশনারে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জানা গেছে, সিইসির সঙ্গে পিটার হাসের আলোচনার এজেন্ডা ছিল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ তার প্রস্তুতি কতটুকু, আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে অবহিত করতেই এই বৈঠক হয়েছে।

বৈঠকের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনকে জানিয়েছি, একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে, যাদের নির্বাচন পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।’

কারা আসবেন সে বিষয়ে তিনি বলেন, ‘পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা, যারা নির্বাচন সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাক পর্যবেক্ষক দল কতদিন থাকবে, সেই শিডিউল আমি এখনো জানি না।’

পিটার হাস আরও বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের আগ্রহ হচ্ছে শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন; যেখানে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন।

এ সময় হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত পিটার হাস।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ১৩ দেশ হিরো আলমকে নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইলে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা উঠলে আমরা তাদের কথা শুনি, আমরা দেখি তাদের কাছে কী শেখার আছে। আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com