1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মুখ খুললেন নুসরাত

  • আপডেট টাইম :: বুধবার, ২ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ২০১৪ সালে ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। গতকাল থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও মুখে কুলু এঁটেছিলেন নুসরাত জাহান।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নুসরাত জাহান। বুধবার (২ আগস্ট) কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এই অভিনেত্রী। এসময় আনীত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই নায়িকা।

নুসরাত জাহান বলেন, ‘গতকাল থেকে নানা খবর দেখানো হচ্ছে। কাল জবাব দিতে পারিনি। কারণ শুটিংয়ে ছিলাম। যারা ভুল করে, তাদের ভয় থাকে, তারা ব্যাখ্যা দেয় না। আমার মনে কোনো ভয় নেই। তাই আমি সংবাদমাধ্যমের সামনে এসেছি। যে কেস কোর্টে পেন্ডিং আছে, সেই বিচারাধীন বিষয়ে ঢোকা ঠিক নয়। বিচারাধীন বিষয়ে মন্তব্য করাও ঠিক নয়।’

.

সংবাদমাধ্যমের সমালোচনা করে বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান বলেন, ‘মিডিয়ায় অনেক গল্প এসেছে। সেভেন সেন্স ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে ২০১৭ সালে পদত্যাগ করেছি। এ কোম্পানি থেকে ১ কোটি ১৮ লাখ রুপি ঋণ নিয়েছিলাম, সেটা সুদসহ ফেরত দিয়েছি। সব তথ্য আমার কাছে আছে।’

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এ অভিনেত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোনোদিন এসব কাজ করিনি। কোনোদিন যুক্ত ছিলাম না। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করতে পারি, আমি এই দুর্নীতিতে যুক্ত নই। সুদসহ ঋণের অর্থ ফেরত দিয়েছি। যদি কোনো ভুল দেখাতে পারেন আপনারা যা বলবেন তাই হবে! আমি কোনো কিছুতে জড়িত নই। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই রাজনীতি জড়াবেন না। একটা পয়সা নিলেও আপনাদের সামনে দাঁড়াতাম না।’

উল্লেখ্য, সেভেন সেন্স ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের অবসরপ্রাপ্ত অনেক কর্মী টাকা জমা করেছিলেন ফ্ল্যাট পাওয়ার জন্য। এই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন ৭-৮ জন। তাদের মধ্যে অন্যতম রাকেশ সিং। তারপরই উঠে আসে নুসরাত জাহানের নাম। যাদের নামে এরই মধ্যে আদালতে মামলা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com