1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

২৮ বছরে প্রথমবার ব্রাজিলের বিদায়, ইতিহাস গড়লো জ্যামাইকা

  • আপডেট টাইম :: বুধবার, ২ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : নারীদের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে জ্যামাইকা। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে তারা।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে রুখে দেয় গোলশূন্য ড্রয়ে। এরপর পানামকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে। শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়ে আরও একটি ইতিহাস গড়লো তারা। প্রথমবার অংশ নিয়েই নকআউট পর্বের টিকিট কাটলো জ্যামাইকান মেয়েরা। যা দেশটির নারী ও পুরুষ ফুটবল ইতিহাসে প্রথম। শুধু কি তাই? ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে জ্যামাইকাই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে নাম লেখালো।

আজ বুধবার বিকেলে ব্রাজিলকে গোলশূন্যভাবে রুখে দিয়ে প্রথমবার অংশ নিয়েই নকআউট পর্বে নাম লিখিয়েছে জ্যামাইকা। আর গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ২৮ বছরের মধ্যে এই প্রথম নকআউট পর্বে যেতে ব্যর্থ হলো ব্রাজিল।

প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধেও ভাঙে না সমতা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় ম্যাচ।

৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে নাম লিখিয়েছে ফ্রান্স। আর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বে উঠেছে জ্যামাইকা।

ব্রাজিল ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে। তাদের সঙ্গে পানামা কোনো পয়েন্ট সংগ্রহ না করেও বিদায় নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com