1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসি ম্যাজিকে শেষ ষোলোতে মায়ামি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামিতে মেসি ম্যাজিক চলছেই। লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করা মেসি ‘রাউন্ড অব থার্টি টু’ তথা শেষ ৩২ এর ম্যাচেও জোড়া গোল করেছেন। তার জোড়া গোলে ভর করে আজ বৃহস্পতিবার সকালে অর্লান্ডো সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো গোলাপি রঙের জার্সিধারীরা।

এদিন ম্যাচের সপ্তম মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। এ সময় ডি বক্সের বাইরে থেকে ক্রসে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন রবার্ত টেইলর। সেটা পেনাল্টি বক্সের সামনে বুকে রিসিভ করে বাম পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ান আর্জেন্টাইন সুপারস্টার।

অবশ্য ১৭ মিনিটেই সমতা ফেরায় অর্লান্ডো সিটি। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বল পেয়ে ডান পায়ে শট নিয়ে সমতা ফেরান সিজার আরাউজো। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পর পরই আবার এগিয়ে যায় ইন্টার মায়ামি। এ সময় পেনাল্টি এরিয়ায় মায়ামির জোসেফ মার্টিনেজকে ফাউল করেন অর্লান্ডোর অ্যান্তোনিও কার্লোস। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন মার্টিনেজ।

৭২ মিনিটের মাথায় মেসি তার জোড়া গোল পূর্ণ করেন। এবার তাকে গোলে সহায়তা করেন ফিনিশীয় তারকা টেইলর। এ সময় বামদিক দিয়ে আক্রমণে ওঠেন টেইলর। এরপর চিপে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটা পেয়ে যান মার্টিনেজ। তিনি বাড়িয়ে দেন সামনে থাকা মেসিকে। এবার ডান পায়ের ভলিতে গোল করেন বিশ্বকাপ জয়ী তারকা। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় মায়ামি।

অবশ্য ম্যাচের যোগ করা সময়ে (৯০+৯) অর্লান্ডো সিটির আরাউজো আরও একটি গোল শোধ দিয়েছিলেন। কিন্তু সেটি ভিএআর চেকে বাতিল হয়।

শেষ ষোলোতে স্বদেশি ক্লাব এফসি ডালাসের মুখোমুখি হবে মেসি-টেইলররা। যারা আজ ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মাজাতলানকে।

তবে আজকের ম্যাচের ২১ মিনিটে একটি হলুদ কার্ড দেখেন মেসি। পরবর্তী ম্যাচে আরও একটি হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না তিনি।

৬ থেকে ৮ আগস্টের মধ্যে হবে শেষ ষোলোর ম্যাচ। এরপর ১১ থেকে ১২ আগস্টের মধ্যে হবে কোয়ার্টার ফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ১৫ আগস্ট। আর লিগস কাপের ফাইনাল হবে ১৯ আগস্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com