1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

রোনালদোর গোলে ৪২ বছরে প্রথমবার ফাইনালে আল-নাসর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আরব ক্লাব কাপ তথা কিং সালমান ক্লাব কাপের ফাইনালে উঠেছে আল-নাসর। বুধবার রাতে সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ইরাকের ক্লাব আল-শোর্তাকে ১-০ গোলে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে ক্লাবটি ৪২ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে নাম লেখালো। যা ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোর প্রথম ফাইনাল।

অবশ্য পুরো ম্যাচে ইরাকের চ্যাম্পিয়ন ক্লাব শোর্তার বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে খেলেছে নাসর। ৬৪ শতাংশ বলের দখল ছিল আল-নাসরের কাছে। অন টার্গেটে তারা ১৫টি শট নেয়, শোর্তা নেয় ৬টি। প্রথমার্ধে রোনালদো অবশ্য বল জালেও জড়িয়েছিলেন। কিন্তু সেটি সামান্য অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির পর ৭৫ মিনিটে পেনাল্টি পায় আল-নাসর। এ সময় সাদিও মানেকে বক্সের মধ্যে ফাউল করেন শোর্তার ফয়সাল জসিম নাফিল আল মানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে এগিয়ে নেন রোনালদো। এটা ছিল এই আসরে তার চতুর্থ গোল। এর মধ্য দিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন তিনি। পাশাপাশি এর মধ্য দিয়ে আল-নাসরের সবশেষ চার ম্যাচের চারটি ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখালেন ৩৮ বছর বয়সী এই পর্তুগীজ তারকা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে রোনালদোর গোলে ভর করে ৪২ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে নাম লেখায় আল-নাসর।

শনিবার রাতে ফাইনালে স্বদেশি শক্তিশালী ক্লাব আল হিলালের মুখোমুখি হবে আল-নাসর। অপর সেমিফাইনালে যারা ৩-১ গোলে হারিয়েছে স্বদেশি ক্লাব আল-শাবাবকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com