1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ঘর ভাঙল অস্কারজয়ী অভিনেত্রীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের ইতি টানলেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান। ড্যারেন অ্যারোনফস্কি পরিচালিত ‘ব্ল্যাক সোয়ান’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় ফরাসি নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলপিডের সঙ্গে।

সেই পরিচয় রূপ নেয় বন্ধুত্বে ও ভালোবাসায়। অবশেষে নিজেদের সর্ম্পককে স্থায়ী করতে ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন নাতালি ও বেঞ্জামিন। তাদের সংসারে রয়েছে আলেফ ও আমালিয়া নামের দুই সন্তান।

ইউএস উইকলির দেওয়া প্রতিবেদন মতে, নাটালি-বেঞ্জামিনের সর্ম্পকে তৃতীয় ব্যাক্তির আগমন হয়েছে। মাসখানেক আগে আবহাওয়াকর্মী ক্যামিল এটিয়েনের সঙ্গে বেঞ্জামিনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ২৫ বছরের তরুণীর সঙ্গে প্রেমের বিষয়টি প্রথম গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন নাটালি। বেঞ্জামিনের সাময়িক ভুল ক্ষমা করে সংসারে মন দিতে চেয়েছিলেন।

কিন্তু তারপরেও শুধরাতে পারেননি বেঞ্জামিন। একাধিকবার ভেঙেছেন নাটালির বিশ্বাস। তাই এই অসুস্থ সম্পর্ক থেকে মুক্তি পেতেই বিচ্ছেদের পথে হাঁটছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো অভিনেত্রী আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটালি পোর্টম্যান। সেই অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে দেখা যায়নি তার বিয়ের আংটি। তারপর থেকেই গুঞ্জন আরও জোড়ালো হলো যে বিচ্ছেদের পথেই হাঁটছেন অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com