1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

শ্রীবরদীতে এমপি চানের উদ্যোগে খাদ্য সহায়তা পেল হতদরিদ্ররা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : করোনা বিস্তার রোধে সরকার গণপরিবহন, কলকারখানা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রমজীবি মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। নি¤œ আয়ের মানুষগুলোর অনেকেরই ঘরের খাবার শেষ হয়ে গেছে। সেসব হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোশাপুর ইউনিয়নের গিলাগাছা বাজারে ওইসব কর্মহীন, হতদরিদ্রদের মাঝে চাল, আলু, সাবান সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, ৫ নং গোশাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
খাদ্য সহায়তার অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনয়নের হতদরিদ্র, কর্মহীন হওয়া যানবাহন শ্রমিক, চা দোকানদার সহ বিভিন্ন পেশার লোকজনের মাঝে এসব খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com