1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

কোনো ষড়যন্ত্র নির্বাচন বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। যারা বাসে আগুন দিচ্ছে জনগণ তাদের চিনে ফেলেছে।তবে কোনো শক্তি সাংবিধানিকভাবে নির্বাচন বন্ধ করতে পারবে না। শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা-১২ আসনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী বলেন, আপনারা শুনেছেন একনেত্রী বলেছেন লন্ডনের নেতা চাচ্ছেন দাউ দাউ আগুন জ্বালাতে। এরপরই সাভারে দেখলাম এক বাসে আগুন দেওয়া হয়েছে। অন্যান্য জায়গাতেও আগুন দেওয়া হয়েছে। অগ্নিসন্ত্রাসীরা আবার এক হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ অগ্নিসন্ত্রাসীদের চিনে ফেলেছে। জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে।

তিনি বলেন, জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন ও সন্ত্রাস দমনে কাজ করছে। আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে, কখনো ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ গান পাউডারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তি-যা আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। জনগণকে নিয়ে আগামীতে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com