1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

জন্মদিনে পরীমণির ছেলেকে কী উপহার দিলেন অপু বিশ্বাস?

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন উদযাপন করলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে পার্টির আয়োজন করেন এই অভিনেত্রী।

জন্মদিনের পার্টিতে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত হয়েছিলেন; বাদ যাননি ঢালিউড কুইন অপু বিশ্বাসও। কিন্তু সহকর্মী পরীমণির ছেলের জন্য কী উপহার নিয়েছিলেন অপু বিশ্বাস— এ প্রশ্ন অনেকেরই!

পরীমণির ছেলের জন্মদিনের অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছড়িয়েপড়া একটি ভিডিও থেকে এ প্রশ্নের উত্তর মিলেছে। এ ভিডিওতে দেখা যায়— রাজ্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। তার পাশে দাঁড়ানো অপু। কিছুক্ষণ পর গলার চেইন বক্স থেকে বের করে রাজ্যকে পরিয়ে দেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ঘর বেঁধেছেন পরীমণি। এ দম্পতির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলের প্রথম জন্মদিন স্মরণীয় করে রাখতে জাকজমক আয়োজন করেন পরীমণি। এ পার্টির জন্য প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করেছেন তিনি।

গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। গত ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর রাজ-পরীর দাম্পত্য জীবনে শুরু হয় টানাপড়েন। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে- ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার। দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে থাকছেন না তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com