1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

বাগেরহাটে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর বাজারের আবির স্টোর থেকে এ সয়াবিন তেল উদ্ধার করা হয়। এ সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কালোবাজারে বিক্রির দায়ে আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনার মূলহোতা চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝি ধরা ছোঁয়ার বাইরে থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম সাংবাদিকদের জানান, চিতলমারী উপজেলায় জাহাঙ্গীর ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান টিসিবি’র লাইসেন্স নিয়ে পণ্য বিক্রি করে আসছিল। যার প্রোপাইটার মোঃ জাহাঙ্গীর উকিল। বৃহস্পতিবার সকালে কালো বাজারে তেল বিক্রির খবর শুনে সদর বাজারের আবির স্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ওই দোকান থেকে ভ্রাম্যমান আদালত কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উদ্ধার করে জব্দ করা হয়। সেই সাথে টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির দায়ে আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক মোঃ জাহাঙ্গীর উকিল মুঠোফোনে  বলেন, ‘আমি গত বছর হজ্বে যাওয়ার আগে টিসিবি’র ওই লাইসেন্সটি পরিচালনার জন্য চিতলমারী উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক মিলন মাঝিকে দিয়ে যাই। সেই থেকে মিলন মাঝি টিসিবির পণ্য তুলে বিক্রিসহ লাইসেন্সটি পরিচালনা করে আসছে। কালো বাজারে তেল বিক্রির বিষয়টি ইউএনও স্যার আমাকে বলেছেন। আমি আজই মিলন মাঝির কাছ থেকে লাইসেন্স কোজ করব।’
আবির স্টোরের মালিক ইসমাইল কাজী ও দোকানের কর্মচারী আব্দুল্লাহ কাজী জানান, তারা টিসিবি’র ওই তেল চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝির নিকট থেকে কিনেছেন।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝি সব অভিযোগ অস্বীকার করে  জানান, তিনি লাইসেন্সটি পরিচালনা করছেন এটা সত্য। কালোবাজারির সাথে তিনি জড়িত নন।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com