1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

রোনালদোর জোড়া গোলে ইতিহাস গড়ে আল-নাসর চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতিহাস গড়েছে আল-নাসর। ক্লাবটির ৬৭ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতেছে তারা। তাও আবার দশজন নিয়ে খেলে অতিরিক্ত সময়ে। এটা শুধু আল-নাসরের নয়, চলতি বছরের শুরুতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও প্রথম শিরোপা।

কিং ফাহাদ স্টেডিয়ামে আজ শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় আল-নাসর।

এদিন ম্যাচের ৫১ মিনিটে পিছিয়ে পড়ে রোনালদো-সাদিও মানেরা। আল-হিলালের মাইকেল গোল করে এগিয়ে নেন দলকে। ৭১ মিনিটে আব্দুল্লাহ আল-আমরি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় আল-নাসর। বাকি সময় দশজন নিয়ে খেলে তারা।

৭৪ মিনিটে রোনালদোর দারুণ এক গোল করে সমতা ফেরান। এ সময় ডানদিক থেকে আল ঘানামের লো ক্রস বক্সের সামনে পেয়ে যান তিনি। ডান পায়ের আলতো টোকায় জালে জড়িয়ে বুনো উল্লাসে মাতেন রোনালদো।

এরপর অবশ্য তিনি আরও একবার বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

রোনালদোর গোলে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৮ মিনিটের সময় বক্সের বাইরে থেকে সতীর্থের নেওয়া শট বার কাঁপিয়ে ফিরে আসলে রোনালদো সেটাতে হেড নিয়ে জালে জড়ান। তাতে আল-নাসর এগিয়ে যায় ২-১ গোলে।

এর কিছুক্ষণ পর পায়ে ব্যাথা পেয়ে রোনালদো মাঠ ছাড়লেও তার জোড়া গোলে ভর করে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

এই টুর্নামেন্টে রোনালদো সর্বোচ্চ ৬টি গোল করে গোল্ডেন বুট জিতেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি গোল করেন আল-ইত্তিহাদের করিম বেনজেমা। আল-হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিচ-সাভিচ হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com