1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘মেয়েদের বয়স নিয়ে প্রশ্ন করা হলেও পুরুষদের তা করা হয় না’

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : বাংলাদেশের অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন ওপার বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়ক মান্নার সঙ্গে যেমন অভিনয় করেছেন, তেমনি এ প্রজন্মের নায়ক আরেফিন শুভর সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি।

বাংলাদেশ-ভারত যৌথভাবে নির্মাণ করছে ‘স্পর্শ’ শিরোনামে সিনেমা। এতে ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের নিরব। এ সিনেমার শুটিং করতে শনিবার (১২ আগস্ট) ঢাকায় এসেছেন ঋতুপর্ণা। ঢাকায় এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় ঋতুপর্ণাকে প্রশ্ন করা হয় পারফর্মার কীসে আটকায়? আপনার কি মনে হয় পারফর্মার বয়সে আটকায়?

এমন প্রশ্নের উত্তরে ৫১ বছর বয়সী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘‘মেয়েদের বয়স নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু পুরুষদের কখনো এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় না। আজকে রজনীকান্তজির ‘জেলার’ সিনেমা মুক্তি পেয়েছে। উনার বয়স নিয়ে জিজ্ঞেস করা হয় না। উনি সবসময় সুপারহিরো। আজও সুপার হিরো। তিনি বয়সে অনেক ছোট নায়িকাদের সঙ্গে অভিনয় করেন। তখন তাকে নিয়ে কোনো কথা হয় না। শাহরুখ খানকে নিয়ে কথা হয় না।’’

রাভিনা ট্যান্ডনের উদাহরণ টেনে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘‘রাভিনা ট্যান্ডন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমাদের কেন বলা হয় নাইনটিজের হিরোইন। আমরা তো এখনো কাজ করছি। কাজল দাপিয়ে কাজ করছে। হিরো তাদের চেয়ে বয়সে ছোট কিংবা বড় হতে পারে, এটা কোনো ম্যাটার না। বয়সটা নিয়ে আমরা বেশি মাতামাতি করি। বয়স যে কিছু নয় সেটাও এবার অস্কারে যে মহিলা পুরস্কার পেয়েছেন সেটাতেই বুঝিয়ে দিয়েছেন।’’

এসময় ঋতুপর্ণার সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন নিরব। এ নায়ক বলেন, ‘‘মামুন ভাইয়ের কাছে গল্পটা শুনে ভয় পেয়েছিলাম। কারণ ঋতুপর্ণার মতো এত বড় মাপের শিল্পীর সঙ্গে অভিনয় করব! কাজ করতে গিয়ে ফিল করেছি, আমি আসলে এই চরিত্রটা করেছি আর ঋতুপর্ণা ইন্দ্রিরা চরিত্রটা করেছি। ওটা নিজেকে ম্যানেজ করতে হয়েছে যেন কাজ করতে সহজ হয়। আমি সেটাই করেছি।’’

‘স্পর্শ’ শিরোনামের এই সিনেমা বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করছেন অনন্য মামুন। কলকাতা থেকে দায়িত্বে আছেন অভিনন্দন দত্ত। বাংলাদেশের ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’ ও কলকাতার ‘রোল ক্যামেরা অ্যাকশন’-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।

ঋতুপর্ণার পাশাপাশি সিনেমাটিতে কলকাতার খরাজ মুখার্জিও অভিনয় করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com