1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ইতালি কোচ মানচিনির হঠাৎ পদত্যাগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই পদত্যাগের ঘোষনা দিলেন ইতালি কোচ রবার্তো মানচিনি। সে সঙ্গে ইতালির কোচ হিসেবে উত্থান-পতনের একটি অধ্যায়েরও সমাপ্তি ঘটালেন তিনি। কোচ হিসেবে ইতালিকে ২০২১ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতালেও ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করাতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন মানচিনির হঠাৎ পদত্যাগের বিষয়টি জানিয়ে ছোট একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, গত রাতেই হঠাৎ করেই পদত্যাগের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন কোচ। তবে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি।

একই সঙ্গে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে তারা।

সেপ্টেম্বরের ১০ এবং ১২ তারিখে নর্থ মেসেডোনিয়া এবং ইউক্রেনের বিপক্ষে ইউরো ২০২৪ এর বাছাই পর্বের ম্যাচ রয়েছে ইতালির। তার আগেই নতুন কোচ নির্ধারণ করতে হবে তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com