1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বাগদান সারলেন তাসনিয়া ফারিণ

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে বাগদান সারলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার হবু বরের নাম শেখ রেজওয়ান। গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকালে ফেসবুক পোস্টে এসব তথ্য জানান ফারিণ।

এ বিষয়ে ফারিণ বলেন, ‘পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে খুব সাধারণভাবে আমাদের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সে বিদেশে চাকরি করে, যার জন্য খুব দ্রুত কাজটি করতে হয়েছে।  পরবর্তীতে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে পার্টির আয়োজন করব। আমার জীবনের আনন্দের এই অধ্যায়টি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দেয়া করবেন।’

মাঝে গুঞ্জন উঠেছিল, সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গে প্রেম করছেন ফারিণ। যদিও এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন  তিনি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বাগদান সারলেন এই অভিনেত্রী।
মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ছোট পর্দায় তার অভিষেক ঘটে। ২০১৮ সালে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা যায় তাকে।

‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। ফারিণ অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বেশ কিছু পুরস্কার জিতেছেন তিনি। তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এটি মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘কারাগার’ ওয়েব সিরিজে মাহা চরিত্র রূপায়ন করে প্রশংসা কুড়ান ফারিণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com