1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হাসপাতালে জেরিন খান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী জেরিন খান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভর্তি হওয়ার বিষয়টি তিনি প্রকাশ করেছেন।

জানা গেছে, জেরিন খান হাসপাতালে ভর্তি হলেও তার অবস্থা স্থিতিশীল। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের হাতের একটি ছবি শেয়ার করেছেন জেরিন। এতে দেখা গেছে হাতে স্যালাইন চলছে তার।

এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে জেরিন লিখেছেন, ‘লাইফ আপডেট’। সম্প্রতি মুম্বাইয়ে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।

২০১০ সালে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জেরিন খানের। সিনেমায় তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন। ‘বীর’র পরে ‘রেডি’ সিনেমায় সালমানের সঙ্গে ‘ক্যারেকটার ধিলা’ নামক একটি আইটেম গানেও দেখা গিয়েছিল জেরিনকে। সেই সময় সালমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’, ‘১৯২১’-এর মতো সিনেমায় করেছেন জেরিন। শুধু হিন্দিই নয়, তামিল, তেলুগু ও পাঞ্জাবি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com