1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

কেরানীগঞ্জে আগুন: একই পরিবারের ৬ জনই মারা গেলেন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় রোজা মনি (৫) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় একই পরিবারের ছয় জনই মারা গেলেন। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

অগ্নিকাণ্ডে দগ্ধ তিন জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর মঙ্গলবার ঘটনাস্থলেই মারা যান তিন জন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে রোজা মনির বাবা সোহাগ মিয়া, মা মিনা আক্তার, বোন তাইয়েবা আক্তার, চাচি জেসমিন আক্তার ও জেসমিনের মেয়ে তিশা মারা যান।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com