1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

এবার পরিচালক হিসেবে অভিষেক হলো দিশার

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ২০১৫ সালে ‘লোফার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। বর্তমানে বেশ কটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এবার পরিচালক হিসেবে অভিষেক হলো দিশার।

নির্মাতা হিসেবে দিশার যাত্রা বড় পর্দা দিয়ে নয়। একটি মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে এটি শুরু করেছেন তিনি। ইনস্টাগ্রামে মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করে এ খবর জানিয়েছেন দিশা নিজেই।

নিকিতা গান্ধীর গাওয়া গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দিশা। পরিচালনার পাশাপাশি গানটিতে মডেল ও ভয়েসওভার দিয়েছেন দিশা পাটানি। আগামী ২১ আগস্ট ইউটিউবে মুক্তি পাবে গানটি।

দিশা পাটানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক ভিলেন রিটার্ন’। ২০২২ সালের ২৯ জুলাই মুক্তি পায় এটি। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জন আব্রাহাম, অর্জুন কাপুর। তবে বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয় সিনেমাটি।

দিশার হাতে বর্তমানে ৩টি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে হিন্দি ভাষার ‘যোধা’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না। তা ছাড়া তামিল ভাষার ‘কাঙ্গুবা’ ও তেলেগু ভাষার ‘কালকি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com