1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

দেশের জন্য হাজার বছর কারাগারে থাকতে প্রস্তুত ইমরান খান

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি দেশের জন্য কারাবাস বরণ করতে প্রস্তুত ছিলেন এবং স্বাধীনতার জন্য এক হাজার বছর কারাগারে থাকতে প্রস্তুত। শুক্রবার অ্যাটক কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করার পর তার আইনজীবী উমিয়ার নিয়াজি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

৭০ বছর বয়সী ইমরান খানকে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বিক্রি থেকে আয় গোপন করার দায়ে ৫ আগস্ট একটি দায়রা আদালত তিন বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।

ইসলামবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার (২২ আগস্ট) তোশাখানা মামলার আপিল শুনানি করবে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধানের আইনি দলের সদস্য উমিয়ার নিয়াজি সাংবাদকিদের জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ‘ভালো আছেন, যদিও তিনি দাড়ি রেখেছেন।

নিয়াজি জানান, ইমরান খান তাকে বলেছেন, ‘(কারাগারে) সুযোগ-সুবিধা না দেওয়া নিয়ে আমি চিন্তা করি না। আমাকে এক হাজার বছর জেলে রাখলেও কিছু যায় আসে না, তবে আমি এর জন্য প্রস্তুত। কারণ স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’

ইমরান খানের বিরুদ্ধে সারাদেশে ১৪০টিরও বেশি মামলা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সন্ত্রাস, সহিংসতা, ধর্ম অবমাননা, দুর্নীতি এবং হত্যার মতো অভিযোগে এসব মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com