1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে মং সাই মার্মা (৩০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজু পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ৪/৫ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ ক্যানাইজু পাড়ায় একটি দোকানে এলোপাথারি গুলি চালিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় দোকানে থাকা মং সাই মার্মা ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যায় এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে প্রেরণ করে। নিহত মং সাই মার্মা থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের বাসিন্দা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির জানান, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যা কান্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেএসএস ও মগ লিবারেশন পার্টির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে বান্দরবানে। এর আগে একই উপজেলায় গত ২২ ফেব্রুয়ারী স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মং সাই মার্মা মগলিবারেশন পার্টির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জেএসএস সংস্কার পার্টির সদস্য বলে জানান স্থানীয়রা।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com