1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

এমএলএস ইউরোপিয়ান মানের হওয়ার দ্বারপ্রান্তে: মেসি

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবার সংবাদমাধ্যমে কথা বলেন। আর সেখানে তিনি জানিয়েছেন এমএলএস ইউরোপিয়ান মানের হওয়ার সব কিছুই রয়েছে। আমেরিকার এই লিগটি ইউরোপিয়ান মানের হওয়া সময়ের ব্যাপার মাত্র।

মেসি বলেছেন, ‘আমি মনে করি এটা ইউরোপিয়ান মানের হওয়ার সব ধরনের সুযোগ আছে। আর সেই পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে লিগের ভূমিকা অনেক। লিগটা বড় হওয়ার দারুণ এক সময়ে আছে এখন। এছাড়া এদেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপ।’

‘সুতরাং এই লিগ বড় হওয়ার, ইউরোপিয়ান মানের হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় লাফ দেওয়ার সুযোগ সামনে। দেশ, দেশের ফুটবল কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে উচ্চ পর্যায়ের ফুটবল খেলা উপহার দেওয়ার সবকিছুই এখানে আছে।’ যোগ করেন তিনি।

লিগস কাপে যেমন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ঠিক তেমন প্রতিদ্বন্দ্বিতা মেজর লিগ সকারেও হবে বলে মনে করেন মেসি, ‘লিগস কাপের ফাইনালে মেক্সিকোর কোনো দল নেই। এ বিষয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। আসলে বাস্তবতা হলো সবগুলো ম্যাচই বেশ কাছাকাছি ছিল। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচগুলোতে যেকেউ যেকাউকে হারিয়ে দিতে পারতো। আমার মনে হয় এমন প্রতিদ্বন্দ্বিতা লিগেও (এমএলএস) হবে। আসলে একটি লিগ তখনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় যখন সবাই জিততে চায়। যেকেউ যেকাউকে হারানোর ক্ষমতা রাখে। সেক্ষেত্রে কোনো দল ঘরের মাঠে জিতলেও অ্যাওয়ে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। লিগে প্রথম ম্যাচের পর বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারব।’

মেজর লিগ সকারে আগামী ২৬ জুলাই অভিষেক হবে মেসির। ওই ম্যাচে মেসি-টেইলরদের মায়ামি মুখোমুখি হবে নিউ ইয়র্ক রেড বুলসের।এদিকে লিগস কাপের ফাইনাল নিশ্চিত করে মায়ামি আগামী বছরের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলাও নিশ্চিত করেছে।

লিগস কাপে মেসি ছয় ম্যাচে মাঠে নেমে ৯ গোল করেছেন। তার পারফরম্যান্সে ভর করেই ফাইনালে উঠেছে মায়ামি। মেসিতে উজ্জীবিত দলটি এবার শিরোপা জিততে মুখিয়ে আছে। রোববার সকালে ফাইনালে নাসভিলের মুখোমুখি হবে মায়ামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com