1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঢাকায় আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার পর এবার ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে ভারতের আরেক মেগাস্টার সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা। আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে এই সিনেমা। এরই মধ্যে সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। তথ্যটি নিশ্চিত করেন আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া।

তিনি বলেন, ‘সপ্তাহখানেক আগে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। কোনো কর্তন ছাড়াই সেন্সর পেয়েছে ছবিটি। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট দেশের সিনেমা হলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

jagonews24

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ঢাকায় আসছে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভেও দেখা যাচ্ছে সালমান খানের এই সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com