1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সানি দেওলের বাড়ি নিলামে

  • আপডেট টাইম :: রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : নিলামে তোলা হয়েছে বলিউড অভিনেতা সানি দেওলের বাড়ি। ব্যাংক ঋণ পরিশোধ না করায় পশ্চিম মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তার বাড়িটি নিলামে তোলার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক অব বারোদা। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, যে বাড়িটি নিলামে তোলা হবে এর নাম ‘সানি ভিলা’। এটি জুহুর গান্ধী রোডে অবস্থিত।  ব্যাংক অব বারোদা সানি দেওলের কাছে ৫১.৪৩ কোটি রুপি পাওনা রয়েছে। ঋণ পরিশোধ না করায় সানি দেওলের বাড়িটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

রোববার (২০ আগস্ট) ভারতের একটি জাতীয় দৈনিকে সানি দেওলের বাড়ি নিলামে তোলার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে জানা যায়, আগামী ৯ সেপ্টেম্বর নিলাম করা হবে।

এ বিষয়ে সানি দেওলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার মুখপাত্র বলেন, ‘আমরা সমস্যাটি সমাধানের প্রক্রিয়ার মধ্যে আছি এবং খুব  দ্রুত এর সমাধান করা হবে। আমরা অনুরোধ করছি, এই বিষয়ে আর যেন কোনো জল্পনা-কল্পনা না করা।’

সানি দেওল অভিনীত নতুন সিনেমা ‘গদর টু’। গত ১১ আগস্ট সিনেমাটি ভারতের সাড়ে ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। অনিল শর্মা পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বক্স অফিসে যেমন সাড়া ফেলেছে, তেমনি দর্শকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এরই মধ্যে বক্স অফিসে বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে এই সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com