1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পিছিয়ে পড়েও দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসর

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে হেরে বেশ চাপে ছিল আল নাসর। সেই হারকে সঙ্গী করেই এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে অফে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাতে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দারুণ এক জয় তুলে নিয়েছে সৌদি ক্লাবটি।

মঙ্গলবার রাতে আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির বিরুদ্ধে মাঠে নামেন রোনালদোরা। শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়েই ছিল আল নাসর। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে যোগ করা সময়ের মধ্যে আরও তিন গোল করে তারা। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে নাসর।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আল নাসর। ম্যাচের ১০ মিনিটের মাথায় দারুণ এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি রোনালদো। তবে এর ঠিক ১ মিনিট পরেই এগিয়ে যায় ‘দ্য গ্লোবাল ওয়ান’খ্যাত দলটি। ব্রজোভিচের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন তালিসকা।

গোল খেয়ে ম্যাচে ফেরার জন্য জোর প্রচেষ্টা চালায় আল আহলি। ১৮ মিনিটের মাথায় তাদের প্রচেষ্টা সফল হয়। ইয়াহিয়া আল-ঘাসানির গোলে ম্যাচে সমতা ফেরে নাসর। প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য দুই দলই চেষ্টা করেছে ম্যাচে এগিয়ে যাওয়ার। কিন্তু আর গোল হয়নি।

বিরতির পরপরই সৌদি চ্যাম্পিয়নদের ভয় ধরিয়ে দেয় আল আহলি। দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-১ করেন আল ঘাসানি। গোল খেয়েও মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে আল নাসর। ফলাফল আসে ৮৮ মিনিটে। দলকে সমতায় ফেরান নাসরের সুলতান আল ঘানাম।

এরপর যোগ করা সময়ে আধিপত্য বিস্তার করে আরো দুই গোল আদায় করে নেয় রোনালদোর দল। প্রথমে দারুণ এক হেডে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা। পরে রোনালদোর সহায়তায় আরব আমিরাতের ক্লাবটিকে শেষ পেরেক ঠুকে দেন ব্রজোভিচ। তাতে ৪-২ ব্যবধানের জয়ে মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com