1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘প্রিয়তমা’র সাফল্যে পরিচালককে প্রযোজকের গাড়ি উপহার

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : গত কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র সাফল্যে সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফকে গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান সিনেমাটি প্রযোজনা করেছিলেন।

সাম্প্রতিককালে সফল সিনেমাগুলোর আয়ের রেকর্ড ভেঙেছে প্রিয়তমা। এই সাফল্য উদযাপন করছেন সিনেমাসংশ্লিষ্টরা। এ পরিপ্রেক্ষিতেই হিমেল আশরাফকে ব্রান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন প্রযোজক। এ তথ্য হিমেল নিজেই নিশ্চিত করেছেন।

একটি শো রুমে সাদা রঙের গাড়ির ছবি পোস্ট করে হিমেল ফেসবুকে লিখেছেন: ‘‘প্রিয়তমা’র সাফল্যে আমাকে নতুন গাড়ি উপহার দেয়ার জন্য ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া।’

এ প্রসঙ্গে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘হিমেল আশরাফ আমার ছোট ভাই। ওর সঙ্গে সম্পর্কটা পারিশ্রমিকের না। আমরা ‘প্রিয়তমা’ বানিয়েছিলাম অনেক প্রত্যাশা নিয়ে। সেই জায়গা থেকে সিনেমাটি ম্যাসিভ হিট হয়েছে। এতোটা অভাবনীয় সাফল্য পাবো ভাবিনি। তাই মনে হলো হিমেলকে কিছু একটা উপহার দিই। যেটা ভালোবাসার নিদর্শন হিসেবে থাকবে। ওরও কাজে আসবে। তাই গাড়িটি উপহার দেয়া। হিমেল যত্ন নিয়ে, আবেগ দিয়ে ‘প্রিয়তমা’ বানিয়েছে। অনেক পরিশ্রমও করেছে। আমি তাকে সাফল্যের জন্য অভিনন্দন জানাই। পাশাপাশি প্রিয়তমার পুরো টিমের প্রতি আমার অভিনন্দন ও ধন্যবাদ রইলো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com