1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

এশিয়া কাপের ৫ দিন আগে শ্রীলঙ্কা দলে করোনার হানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শুরু হতে বাকি মাত্র ৫ দিন। ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে এশিয়া কাপ-২০২৩ এর। তার আগে ধাক্কা খেল এশিয়া কাপের এবারের আসরের ৯ ম্যাচের আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তাদের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন।

শ্রীলঙ্কার স্পোর্টস প্যাভিলিয়নের সাংবাদিক দানুশকা অরবিন্দ টুইটারে ব্রেকিং নিউজ লিখে জানিয়েছেন তাদের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। পর পর দুই পোস্টে তিনি সেই দুই ক্রিকেটারের নাম লিখেন। তারা হলেন কুশাল পেরেরা ও আভিশকা ফার্নান্দো। অবশ্য এই দুই ক্রিকেটার এর আগেও করোনা আক্রান্ত হয়েছিলেন। আভিশকা ২০২২ সালের ফেব্রুয়ারিতে এবং পেরেরা ২০২১ সালের আগস্টে আক্রান্ত হয়েছিলেন।

অবশ্য শ্রীলঙ্কা এখনো তাদের এশিয়া কাপের দল ঘোষণা করেনি। ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে। সেক্ষেত্রে এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে কিংবা স্ট্যান্ডবাই রেখে দল ঘোষণা করতে পারে।

সেক্ষেত্রে পেরেরা ও ফার্নান্দোকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে হয়তো পাবে না তারা।

তবে দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় অনেকে শঙ্কা করছেন এশিয়া কাপ পিছিয়ে যাওয়ার। এখন দেখার বিষয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল কি সিদ্ধান্ত নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com