1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

শেরপুরে চিকিৎসক ও ওসিসহ নতুন আক্রান্ত ৬, মোট আক্রান্ত ১৫

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

শেরপুর : শেরপুর জেলায় দুই চিকিৎসক ও পুলিশের এক ওসিসহ মোট ৬ জন করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৫ জনে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে প্রাপ্ত নমুনা রিপোর্টের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার শেরপুর জেলা থেকে যাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলিজি বিভাগে পাঠানো হয়েছিল। তারমধ্যে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই মেডিকেল অফিসার, ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শেরপুর জেলা সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন কার্যালয়ের এক অফিস সহায়কসহ মোট ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এর আগে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক ও স্টোর কীপার এবং নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে কর্মরত ব্র্যাক এর যক্ষ্ণা প্রকল্পের এক মাঠ স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ আসায় হাসপাতাল দুটি লকডাউন ঘোষণা করা হয়।
সবমিলে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় জেলার ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডডাউন ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জন অফিসটিও লকডাউনের চিন্তা-ভাবনা চলছে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার রাত থেকে পুুরো জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com