1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

আল নাসরের গোল উৎসবের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : তাহলে কি ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের জুটি জমে গেল? সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদোর পর মানে যোগ দেওয়ায় অনেকেই শঙ্কায় ছিল তাদের জুটির রসায়ন তেমন জমবে না! কিন্তু শুক্রবার রাতে আল নাসর সৌদি প্রো লিগে যে দাপট দেখাল তাতে সব শঙ্কা দূর হয়ে গেল নিমিষেই।

আল ফাতেহর বিপক্ষে গোল উৎসব করেছে আল নাসর। গুনেগুনে ৫ গোল করেছে তারা। যেখানে রোনালদো পেয়েছেন হ্যাটট্রিক। মানে করেছেন ২ গোল। ৫-০ গোলে জয় পাওয়ার ম্যাচ দিয়ে প্রো লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছিল তারা।

রোনালদো হ্যাটট্রিক পেলেও গোলের খাতা খুলেন মানে। ২৭ মিনিটে রোনালদো ও মানের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় আল নাসর। বক্সের বাইরে থেকে দারুণভাবে বল এগিয়ে দেন রোনালদো। গোলরক্ষককে একা পেয়ে মানে বল জালে পাঠান সহজেই।

রোনালদোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১০ মিনিট পর সুলতান আল ঘাননামের বাড়ানো বল লক্ষ্যভেদ করেন সিআর সেভেন। ২-০ গোলের লিড নিয়ে আল নাসর যায় বিরতিতে। ফিরে রোনালদোর পা ছুঁয়ে আসে দ্বিতীয় গোল। এবার ঘারিবের বাড়ানো বল রোনালদো লক্ষ্যভেদ করেন অতি সহজে।

৮১ মিনিটে মানে পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। ঘারিবের ক্রস ডানকোন দিয়ে হেডে বল জালে পাঠান মানে। রোনালদো ও মানের দুজনের তখন সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু ৮৬ মিনিটে মানে ওঠে যাওয়ায় রোনালদোর হ্যাটট্রিকের সম্ভাবনা বেড়ে যায়। পর্তুগিজ তারকা সুযোগ হাতছাড়া করেননি। ম্যাচের যোগ করা সময়ে বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে নিজের ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক তুলে নেন রোনালদো।

ম্যাচ জিতে লিগে পয়েন্টের খাতা খুলেছে আল নাসর। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com