1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

চাল চুরি করা চেয়ারম্যান-মেম্বাররা জাপা, জাসদ ও বিএনপির সমর্থক: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশে বিএনপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দাবি করেছেন, চালসহ ত্রাণ চুরি করা চেয়ারম্যান-মেম্বাররা জাপা, জাসদ এবং বিএনপির সমর্থক।

তিনি বলেন, বর্তমান সংকটকালে বিএনপি সাহায্যের হাত না বাড়িয়ে নানাভাবে লোক ভাড়া করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশে নানাভাবে মদদ দিচ্ছে।

ড. হাছান শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সহযোগিতা করতে জনগণের পাশে দাঁড়ায়নি। কয়েকটি স্থানে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করে এবং ফটোসেশনে সরকারের সমালোচনাতেই তারা ব্যস্ত।

তিনি এই সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ বিলিয়ন ডলারের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

সরকার ৫০ লাখেরও বেশি পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ত্রিশ কেজি করে চাল দিচ্ছে বছরে ৭ মাস। আরও ৫০ লাখ পরিবারের তালিকা করে রেশন কার্ড দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে সরকার এবং দলের পক্ষ থেকে পৃথকভাবে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ৭০ হাজার জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে যাতে দেশে কোন সংকট তৈরি না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

ত্রাণ সহায়তার ক্ষেত্রে যারা দুর্নীতি ও অপরাধ করবে তাদেরকে কঠোরভাবে দমন করার উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতিমধ্যে যেসব চেয়ারম্যান মেম্বার এসব দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েক জন বিএনপি ও জাসদসহ বিভিন্ন দলের চেয়ারম্যান-মেম্বার রয়েছেন। তেলসহ চাল নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের বর্তমান ও অতীত দলীয় অবস্থান থেকে দেখা যায় তারা জাপা, জাসদ এবং বিএনপির সমর্থক।

মন্ত্রী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com