1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জোড়া গোলে ১০ জনের লিভারপুলকে জয় এনে দিলেন নুনেজ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিভারপুল। তবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয়টা এসেছে বেশ নাটকীয়ভাবে। প্রথমার্ধে গোল হজম, ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দারউইন নুনেজের জোড়া গোলে ২-১ গোলের নাটকীয় জয় পায় ‘অল রেড’রা।

ম্যাচের শুরু থেকে অবশ্য ভালো খেলতে থাকে লিভারপুল। ১৬ মিনিটের সময় প্রথম ভালো সুযোগ পায় তারা। তবে লুইস দিয়াসের জোরালো শট আটকে দেন নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ। এর মাঝেই ২৫তম মিনিটে গোল হজম করে জার্গেন ক্লপের দল।

মাঝমাঠে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে ব্যাক পাস দিয়েছিলেন মোহামেদ সালাহ। তবে নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। সেই বল দখলে নিয়ে বক্সে ঢুকে আলিসন বেকারের দুই পায়ের ফাঁক দিয়ে অনায়াসে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন।

গোল খাওয়ার পরই ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। ম্যাচের ২৮তম মিনিটে নিউক্যাসলের আলেক্সান্ডার ইসাককে বক্সের বাইরে পেছনে থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

এরপর লিভারপুলের গোলবারে গোটা দুয়েক আক্রমণ করে নিউক্যাসল। তবে ব্যবধান বাড়তে দেননি আলিসন। প্রথমার্ধে আর উল্লেখ করার মতো সুযোগ পায়নি কেউ। সব সামলে নিয়ে দ্বিতীয়ার্ধে নিউক্যাসলের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে লিভারপুল।

৮০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে নিউক্যাসল তখন জয়ের স্বপ্নে বিভোর। প্রায় আট বছর লিগে লিভারপুলের বিপক্ষে কোনো ম্যাচে জিততে পারেনি তারা। কিন্তু আশায় জল ঢেলে দেন ৭৬ মিনিটে বদলি হিসেবে নামা নুনেজ।

৮১তম মিনিটে ভাগ্য ফেরে লিভারপুলের। নিউক্যাসল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের কোণাকুণি শটে গোলটি করেন নুনেজ। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে জয় এনে দিয়ে রুদ্ধ্বশ্বাস নাটকের অবসান ঘটান উরুগুয়ের তারকা।

চেলসির সঙ্গে ড্রয়ে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল অ্যানফিল্ডের দলটি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে তারা। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে টটেনহ্যাম ও ওয়েস্টহ্যাম। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com