1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঠোঁট সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : নিজেকে আরো আকর্ষণীয় করার জন্য অনেকেই সার্জারির সাহায্য নিয়ে থাকেন। বিশেষ করে শোবিজ তারকারা সৌন্দর্য সচেতন বেশি। সার্জারি করার ঘটনা শোবিজ অঙ্গনে নতুন কিছু নয়। বিভিন্ন সময়েই শরীরের নির্দিষ্ট কোনো একটি অঙ্গ আকর্ষণীয় করে তুলতে অস্ত্রোপচার করে থাকেন তারা।

ঢালিউডে বেশ কয়েকবার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ঘিরেও এই গুঞ্জন ডালপালা মেলেছে। এই নায়িকা তার ঠোঁটে সার্জারি করিয়েছেন, এমন খবরও বছর খানেক আগেই চাউর হয় শোবিজ পাড়ায়। সে সময় বিষয়টি নিয়ে কথা না বললেও সম্প্রতি সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন।

অপু বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’

নায়িকার ভাষ্য, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনও ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাবো।’

মা হওয়ার পরে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন অপু। সে সময় তার মেদ ও ফিট থাকা নিয়েও নানা কটাক্ষ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সমালোচনা পাশ কাটিয়ে আবারও কাজে ফিরেছেন নায়িকা।

অপু বলেন, ‘অনেকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল যে, অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন এতোটা ব্যস্ত, বোঝাতে পারবো না।’

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে, ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেন অপু বিশ্বাস। মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com