1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ব্রিকসের সদস্যপদ নিয়ে প্রধানমন্ত্রী: চাইলে পাব না এমন নয়, আমরা চেষ্টা করিনি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিশ্বে এখন অনেক মর্যাদার আসনে রয়েছে। সুতরাং বাংলাদেশ চাইবে কিছু পাবে না, এমন নয়। আমরা ব্রিকসে এখনও সদস্যপদ পাব বা এখনই নিতে হবে বা আমরা চেষ্টাও করিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চাইলে পাব না সেই অবস্থাটা নাই। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট যখন আমন্ত্রণ করল, তখন তিনি বললেন তারা কিছু সদস্য বাড়াবে আমার মতামত জানতে চেয়েছিলেন। আমি বলেছি সেটা ভালই হবে। ব্রিকস যখন হয় তখনই পাঁচ দেশের সঙ্গে আমার সম্পর্ক ভাল ছিল।

ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেয়ে ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হওয়ার দিকে বেশি আগ্রহ ছিল জানিয়ে তিনি বলেন, ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতি আমাদের আগ্রহ ছিল। ব্রিকসের সদস্যর বিষয়ে ভৌগলিক অবস্থা বিবেচনা করে নেবেন, তখনই বলেছিলেন। নিলে আমরা খুব খুশি তবে ব্রিকসে এখনই সদস্যপদ পাব, এখনই নিতে হবে বা চেষ্টাও আমরা করিনি। আমরা কারও কাছে বলতে চাইনি, আমাদের সদস্য করো।

এসময় বিরোধী রাজনৈতিক সমালোচকদেরও জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের অপজিশন থেকে বলছে, আমরা পাইনি। বাংলাদেশ কিছু চাইলে পাবে না, সেটা নয়। বাংলাদেশের মর্যাদা বিশ্বে এখন এমনই। কিন্তু বিএনপির আমলে দেশ ছিল হাত পেতে চলার, ভিক্ষা নিয়ে চলার দেশ। বাংলাদেশ এখন সেই পরিস্থিতিতে নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com