1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘জওয়ান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক : শাহরুখ ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো। মুক্তির এক সপ্তাহ প্রকাশ্যে আজ (৩১ আগস্ট) প্রকাশ্যে এলো শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত ‘জওয়ান’ সিনেমার ট্রেলার।

অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমার প্রতিটি দৃশ্যে রয়েছে চমক। এ কথায় বলা চলে- ট্রেলারেই নজর কাড়লেন শাহরুখ। বাদশাকে দেখে ব্যাপক প্রশংসা করছেন তার ভক্তরা-অনুরাগীরা।

সামনের বৃহস্পতিবার ‘জওয়ান’ মুক্তি পাবে। শেষ মুহূর্ত পর্যন্ত অনুরাগীদের উত্তেজনা ধরে রেখে মুক্তি পেল ট্রেলার। আগে কখনো এমন রূপে দেখা যায়নি শাহরুখ খানকে। ৫৭ বছর বয়সেও যে মানুষের মনে কীভাবে রাজত্ব করতে হয় তা যেন আবারও শেখালেন কিং খান।

‘জওয়ান’ সিনেমার প্রিভিউতেই দেখা গিয়েছিল শাহরখের ঝলক। ট্রেলারে শাহরুখ একা নন, দেখা গেছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও ক্যারিশমা। তবে ট্রেলারারে প্রত্যেক ঝলকে নজর কাড়লেন শাহরুখ। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই।

ট্রেলারে দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ, সিনেমায় অ্যাকশন থাকছে ভরপুর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া মালহোত্র, প্রিয়মণি প্রমুখের। মশকরা ভরা সংলাপের আভাস মিলল কিছুটা।

আজ (৩১ আগস্ট) দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। এর জন্য এরই মধ্যে দুবাই গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১টা ৫৮ মিনিটে ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হলো ট্রেলার।

বুধবার (৩০ আগস্ট) চেন্নাইয়ে ‘জওয়ান’ সিনেমা প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। তার সঙ্গী ছিলেন পরিচালক অ্যাটলি ও সিনেমার অন্যান্যরাও।

হাততালি, উচ্ছ্বাস, আলোর রোশনাই, গান বাজনার মাধ্যমে দক্ষিণী দর্শকের মন জয় করে এসেছেন বলিউড বাদশা। এদিন সিনেমার একাধিক গানে মঞ্চে পারফর্ম করেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর শাহরুখ ভক্তরা এখন বেশ উচ্ছ্বসিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com