1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে নেহার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন আদিত্য

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : ইন্ডিয়ান আইডলের মঞ্চে গত ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবসে বর-কনের সাজে হাজির হয়েছিলেন কিংবদন্তি শিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ ও জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। সেই সময় একটি ভিডিও প্রকাশ হয়। যেখানে দেখা যায় অগ্নি সাক্ষী করে, পুরোহিতের সামনে মন্ত্রোচ্চারণ করে, একে অপরের সঙ্গে মালাবদল এবং সাতপাক ঘুরছেন জনপ্রিয় দুই তারকা।

এরপর বিয়ের শুভেচ্ছাও পেয়েছেন তারা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে জানা যায়, এত সব নাটক সাজানো হয়েছে সংগীতের শো ইন্ডিয়ান আইডলকে জনপ্রিয় করার জন্য। তবে নেহা কক্কর ও আদিত্য নারায়ণ গণমাধ্যমের কাছে খোলসা করে কিছুই বলেননি।

রিয়েলিটি শো শেষে হওয়ার পরও অনেকেই মনে করেন সত্যিই বিয়ে করেছিলেন আদিত্য নারায়ণ ও নেহা কক্কর। সম্প্রতি এক গণমাধ্যমকে আদিত্য নারায়ণ বলেছেন আসল সত্যটা। শাহরুখ খান ও কাজল জুটির সঙ্গে নিজের সম্পর্কের তুলনা করেছেন এই গায়ক।

আদিত্য বলেন, ‘বড় পর্দায় যেমন শাহরুখ-কাজলের জুটি দর্শকদের খুব কাছাকাছি, তেমনি গানের জগতে আদিত্য ও নেহা। আমাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এটুক বলতে পারি নেহা একজন ভাল গায়িকার পাশাপাশি ভাল মনের মানুষও। ক্যামেরার বাইরে কত মানুষকে কত সাহায্য করেন নেহা, তা খুব কম মানুষই জানেন। সব মিলিয়ে, ভবিষ্যতে নেহার সঙ্গে অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনের সম্পর্কও অটুট থাকবে।’

আসল বিষয়টি হলো ওই টিভি চ্যানেল শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্যই নেহা, আদিত্যর বিয়ের গল্প ফেঁদেছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com