1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

স্পেন দলে চমক ১৬ বছর বয়সী ইয়ামাল

  • আপডেট টাইম :: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৬। এই বয়সেই বল পায়ে সবাইকে মুগ্ধ করে রাখছেন লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দারুণ শুরু করেছেন স্প্যানিশ কিশোর। একবার হয়েছেন ম্যাচসেরাও। এবার স্পেন জাতীয় দলে ডাক পেলেন এই বিস্ময়বালক।

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। জর্জিয়া ও সাইপ্রাসের বিপক্ষে চলতি সেপ্টেম্বরে তারা দুটি ম্যাচ খেলবে। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন ইয়ামাল।

এবার অপেক্ষা শুধু অভিষেকের। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামলেই ইয়ামাল হবেন স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এর আগে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেছেন গাভি। ২০২১ সালে ইতালির বিপক্ষে ১৭ বছর ২ মাস ১ দিন বয়সে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল।

আগামী ৮ সেপ্টেম্বর জর্জিয়া এবং এর চার দিন পর ১২ সেপ্টেম্বর সাইপ্রাসের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে স্পেন। এরমধ্যেই একটি জয় এবং একটি পরাজয় দিয়ে এ অভিযান শুরু করেছে ‘লা রোজা’রা।

ইউরো বাছাই পর্বের জন্য স্পেন স্কোয়াড:

গোলরক্ষক : উনাই সিমন, কেপা আরিজাবালাগা, ডেভিড রায়া।

ডিফেন্ডার : দানি কারভাহাল, সিজার আজপিলিকুয়েতা, রবিন লে নরম্যান্দ, ডেভিড গার্সিয়া, পাউ তোরেস, আইমেরিক লাপোর্তে, আলেজান্দ্রো বালদে, জোসে গায়া।

মিডফিল্ডার : রদ্রিগো হার্নান্দেজ, গাভি, মিকেল মেরিনো, মার্তিন জুবিমেন্দি, অ্যালেক্স বায়েনা, ফ্যাবিয়ান রুইজ।

ফরোয়ার্ড : আলভারো মোরাতা, জোসেলু মাতো, মার্কো অ্যাসেনসিও, দানি ওলমো, নিকো উইলিয়ামস, আবেল রুইজ ও লামিন ইয়ামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com