1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রোনালদোর ‘৮৫০’ গোলের রাতে আল নাসরের জয়

  • আপডেট টাইম :: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে বেশ চাপে ছিল আল নাসর। সেখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে দলটি। এর পেছনে বড় অবদান রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। টানা তিন ম্যাচে গোল ৬ গোল করে আল নাসরের সমর্থকদের মনে আশা ফিরিয়ে এনেছেন সময়ের সেরা এই তারকা।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল হাজমের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছে আল আসর। এই ম্যাচে একটি গোল করে দলের জয়ের পাশাপাশি নিজেও একটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো।

ম্যাচে দলের হয়ে চতুর্থ গোলটি করার মধ্যে দিয়ে ক্যারিয়ারের ৮৫০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন রোনালদো।। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে এতো গোল নেই আর কারো। বর্তমানে যারা খেলছেন, তাদের মধ্যে রোনালদোর কাছাকাছি আছেন কেবল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৮১৮।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে আল নাসর। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় নাসরকে এগিয়ে নেন আবদুলরহমান ঘারিব। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দিয়েছিলেন রোনালদো। তাতে অনায়াসে জাল খুঁজে নেন ঘারিব।

দলের দ্বিতীয় গোলটিতেও রোনালদোর অবদান। তার কাছ থেকে বল পেয়ে দ্বিতীয় গোলটি আসে আবদুল্লাহ আল খাইবারির পা থেকে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ ওতাবিও।

পরে চতুর্থ গোলটি করেন রোনালদো নিজেই। বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে রেকর্ড ছুঁয়ে ফেলেন এই উইঙ্গার। আল নাসরের হয়ে এ নিয়ে ৩০ ম্যাচে ২৬ গোল হলো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর। দলের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন সেনেগাল তারকা সাদিও মানে।

এ জয়ে ৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে উঠে এলো আল নাসর। অন্যদিকে সমান ম্যাচে ৪ জয় ও ১ ড্র নিয়ে শীর্ষে অবস্থান করেছে আল হিলাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com