1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

ইউনাইটেডকে হারালো আর্সেনাল

  • আপডেট টাইম :: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ম্যাচের নির্ধারিত সময় শেষেও ১-১ গোলে সমতা ছিল ম্যাচ। আর্সেনালের মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরার আশা দেখছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু যোগ করা সময়েই সব হিসেবনিকেশ ওলটপালট করে দেয় আর্সেনাল। তাতে ঘরের মাঠে রেড ডেভিলদের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় পায় গানার্সরা।

রোববার (৩ সেপ্টেবর) রাতে আর্সেনালের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই জমজমাট হয়ে ওঠে দুই দলের লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয় অবস্থা। তাতে ম্যাচের প্রথম সুযোগটি কাজে লাগায় ইউনাইটেড।

ম্যাচের ২৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় সফরকারীরা। অবশ্য সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি মিকেল আর্তাতের শিষ্যরা। ম্যানইউর গোলের পর খেলা আবার শুরু হতেই গোল করে বসেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও সমানে আক্রমণ করে যেতে থাকে দুই দল। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না। তাতে ১-১ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ হয়। এরপরই এমিরেটসের দর্শকদের জাগিয়ে তোলেন ডেকলাইন রাইস ও গ্যাব্রিয়েল জেসুস।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে গোল করেন রাইস। এর কিছুক্ষণ পর ৮৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ইউনাইটেডকে এগিয়ে নিয়েছিলেন বদলি নামা আর্জেন্টাইন তারকা আলেসান্দ্রো গার্নাচো। কিন্তু ভিএআর অফসাইডে বাতিল হয় গোল।

এরপর সমতায় ফেরাতে মরিয়া ইউনাইটেড তৃতীয় গোলটা খেয়ে বসে পাল্টা আক্রমণ থেকে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুস ঠান্ডা মাথায় করেছেন সেই গোল।

এই জয়ে প্রথম চার ম্যাচ শেষে ৩ জয় ও ১ ড্রতে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে পাঁচে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ১১ নম্বরে। চার ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com