1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বাবা যাদবের সঙ্গে হাঙ্গেরি যাচ্ছেন ফারিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : উপস্থাপক থেকে খুব দ্রুত নায়িকা বনে যান নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার সিনেমার পাশাপাশি দুই বাংলায় নিয়মিত কাজ করছেন তিনি। এবার কলকাতায় নাম ঠিক না-হওয়া একটি সিনেমার শুটিং করতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাচ্ছেন তিনি। সেখানে আগামী ১ অক্টোবর ভারতীয় জনপ্রিয় নৃত্য পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা বাবা যাদবের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ফারিয়া।

নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ ‘বিবাহ অভিযান-২’ মুক্তি পায় কলকাতায়। অন্যদিকে ঢাকায় সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় তাকে দেখা যায়। এ ছাড়া চরকিতেও মুক্তি পেয়েছে ‘পাতালঘর’ নামের একটি ওয়েব ফিল্ম। এই ওয়েব ফিল্মে বেশ ভালো সারা পাচ্ছেন বলেও জানান ফারিয়া। তিনি বলেন, আমার মনে হয়, নুর ইমরান মিঠু আমাকে ভাঙতে পেরেছেন ‘পাতালঘর’-এ। আমি যে রকম ভালোবাসা ‘পাতালঘর’ থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম।

তিনি আরো বলেন, পুজোতে কলকাতায় মুক্তি পাবে ‘রকস্টার’। ‘মুজিব’ আসবে এ বছরেই। এসবের বাইরে সামনে আরেকটি গান মুক্তি পাবে। অনেক কিছুই আসছে। আমি আমার এ সময় উপভোগ করছি। অনেক বছর ধরেই এ রকম পরিকল্পনামাফিক কাজ করতে চাচ্ছিলাম, আমার সাথে যেটা যায়। আমার মনে হয়, একজন ফিমেল অ্যাক্টরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে ধরনের কাজ দরকার ক্যারিয়ারে, এখন এসে আমি পাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com