1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। একই সঙ্গে প্রথম বাংলাদেশী আম্পায়ার আইসিসির কোনো বিশ্ব আসরে দায়িত্ব পালন করবেন। আগে কখনও কোনো আসরে ছিলেন না বাংলাদেশের কেউ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এবারের আসরে লিগ পর্বের জন্য ১৬ সদস্যের আম্পায়ার প্যানেল ঘোষণা করে আইসিসি। তাতে জায়গা করে নিয়েছেন শরফুদ্দৌলা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও দায়িত্ব পালন করবেন তিনি।

শরফুদ্দৌলা অনেক দিন ধরেই বাংলাদেশের শীর্ষ আম্পায়ার। দেশি আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ ৯ টেস্ট, দ্বিতীয় সর্বোচ্চ ৫২ ওয়ানডে ও সর্বোচ্চ ৪৩ টি-টোয়েন্টিতে মাঠে (অন ফিল্ড আম্পায়ার) দায়িত্ব পালন করেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

এবার বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন তিনি। পরে আরও বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করবেন মূল আম্পায়ার হিসেবে।

বিশ্বকাপের আম্পায়ার প্যানেল:
ক্রিস্টোফার গ্যাফানি, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নীতিন মেনন, পল রাইফেল, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, রড টাকার, জোয়েল উইলসন, আহসান রাজা এবং অ্যাড্রিয়ান হোল্ডস্টক, শরফুদ্দৌলা ইবনে শহীদ, পল উইলসন, অ্যালেক্স ওয়ার্ফ ও ক্রিস ব্রাউন।

বিশ্বকাপের ম্যাচ রেফারি প্যানেল:

জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com