1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

নেইমারের কীর্তিতে বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

  • আপডেট টাইম :: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার দ্য সিলভা জুনিয়র। আর মাঠে নেমেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন এই তারকা। নেইমারের এমন কীর্তির দিনে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বলিভিয়াকে ৫-১ গোলের উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে ‘সেলেসাও’রা। তাতে আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু নেইমারের মাটি কামড়ানো দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বলিভিয়া গোলরক্ষক ভিসকারা।

নেইমার না পারলেও অবশ্য গোল পেতে সমস্যা হয়নি ব্রাজিলের। ২৪ মিনিটে রাফিনহার জোরালো শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক। বলিভিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরতি বল চলে আসে রদ্রিগোর সামনে। লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রিয়াল মাদ্রিদ তারকা।

৩৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে কিন্তু সেই সুযোগ গোলে রূপান্তরিত হয়নি। ৪০ মিনিটে ড্রিবলিংয়ের জাদুতে দর্শকদের চোখ জুড়িয়ে দেন নেইমার। তবে গোল না হওয়ায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর আরও ধারালো হয়ে নামে ফার্নান্দো দিনিজের শিষ্যরা। ৪৭ মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে ২-০ গোলের লিড এনে দেন রাফিনহা। ৫৪ মিনিটে নেইমারের দারুণ এক চিপ শট থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো।

ম্যাচের ৬১ মিনিটে পেলেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ্য আসে নেইমারের সামনে। দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে লক্ষ্যভেদ করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। এই গোলটি করে ব্রাজিলের জার্সিতে পেলের ৭৭ গোল ছাড়িয়ে সর্বোচ্চ ৭৮ গোলের মাইলফলকে পৌছে যান নেইমার।

চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন নেইমার। যার ফলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতে দাপটের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com