1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না’

  • আপডেট টাইম :: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : আরেকটা এশিয়া কাপে ভরাডুবি বাংলাদেশের। বিশ্বকাপের আগমুহূর্তে বড় স্বপ্ন নিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে খেলতে নামলেও এখন পর্যন্ত গ্রুপপর্ব ও সুপার ফোর মিলিয়ে চার ম্যাচে জয় এসেছে মোটে একটিতে। তিন বার ফাইনালে খেলা সাকিবদের চলতি আসর থেকে বিদায়ঘণ্টাও বেজে গেছে ইতোমধ্যে। দলের এমন বাজে পারফরম্যান্সে যারপরনাই হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারুণ্যনির্ভর এই দল নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না বলেও মন্তব্য করেছেন তিনি।

গণমাধ্যমের সামনে বোর্ড সভাপতি বলেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না। এই টিম নিয়ে! আমার মনে হয় না। যদি কেউ বলে থাকে…. এতগুলা নতুন ছেলে খেলবে…. চ্যাম্পিয়ন হয়ে যাবে এশিয়া কাপে… এটা আমার মনে হয় না।’

অবশ্য এই কারণে দল নিয়ে শঙ্কা কারণও দেখেন না পাপন, ‘যদি তামিম আর শান্ত থাকত, লিটনও খেলত… আমি বলছি তামিম-লিটন-শান্ত… এক দুই তিনে খেলত, আর তখন যদি না হতো, তাহলে আমি বেশি শঙ্কায় থাকতাম। এখন যারা খেলছে তারা তো খেলার কথা না। তাই তাদের দোষ দিয়ে লাভটা কী? আমরা তো কখনো তাদের এই জায়গায় চিন্তাই করিনাই।’

পাপনের মতে মূল ক্রিকেটাররা না থাকায় সমস্যা তৈরি হয়েছে, ‘(শান্ত না থাকায়) আমাদের আরও একটি পরিবর্তন আনতে বাধ্য হতে হলো। এগুলো তো আগে থেকে জানা ছিল না। তাই আমি বলব, এখানে যারা খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল।

এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে । সুপার ফোরের দুই ম্যাচেই ছিল ব্যাটিং ব্যর্থতা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com