1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি হালান্ড এমবাপে, কেউ নেই ব্রাজিলের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলারের প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ‘ফিফা দ্য বেস্ট’ নামে বর্ষসেরার এই পুরস্কার দেওয়া হয় সেরা ফুটবলারকে। বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপেসহ মোট ১২ জন ফুটবলার।

ব্যালন ডি’অরের তালিকায় নাম ছিল না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবার ফিফা দ্য বেস্টের প্রাথমিক তালিকায়ও নাম উঠলো না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।

শুধু তাই নয়, ১২ জনের সংক্ষিপ্ত এই তালিকায় নাম নেই ব্রাজিলের কোনো ফুটবলারেরও। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোরও জায়গা হয়নি মনোনীতদের তালিকায়।

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার। আগামী ৬ অক্টোবর বিজয়ীর হাতে উঠবে ‘দ্য বেস্ট’ এর পুরস্কারটি। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে ৬ জনই ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন।

ফিফা দ্য বেস্টের প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা

হুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোগান, আর্লিং হালান্ড, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com