1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নায়িকার ‘হাত ধরা’ নিয়ে মুখ খুললেন জায়েদ খান

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : জায়েদ খান ও সায়ন্তিকা ব্যাণার্জির ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং সেটে ঠিক কি ঘটিছিল যে কারণে সায়ন্তিকা কলকাতা ফিরে গেলেন? এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।
সায়ন্তিকা কলকাতা ফিরে গিয়ে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে উঠেছে পেশাদারিত্বের প্রশ্ন। তিনি বলেন, প্রথমে অন্য এক নৃত্যপরিচালক এসেছিলেন নাচের দৃশ্যে শুটিংয়ের জন্য। কিন্তু সেখানে টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে তিনি চলে যান। তারপর মাইকেল আসে। আমি পেশাদার অভিনয়শিল্পী তাই এই ধরনের কাজ করার কথা ভাবতেই পারি না।

তিনি আরো বলেছেন, সেদিন শুটিং সেটে অনুমতি না নিয়েই মাইকেল তার হাত ধরেছে। এ ছাড়া তিনি সমস্যার পেছনে আরেকটি কারণ উল্লেখ করেছেন সিনেমার প্রযোজককে নিয়ে। সায়ন্তিকা বলেন, বেশ কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে বারবার আমি প্রযোজক মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু এ ক্ষেত্রে তার তরফ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি।

সায়ন্তিকার দাবি, এতো কিছুর পরও প্রযোজক জানিয়েছিলেন মাইকেলকে সঙ্গে নিয়েই তার কাজ করতে হবে।

এ দিকে পুরো অভিযোগ শোনার পর মনিরুল ইসলামের বক্তব্য : এ ঘটনায় মাইকেলের কোনো দোষ নেই। কাজের স্বার্থেই সায়ন্তিকার হাত ধরেছিলেন তিনি।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমরা ভালোভাবেই গানের শুটিং শেষ করেছি। সায়ন্তিকাও তার নির্ধারিত শিডিউলেই কাজ করেছেন। শুটিং সেটে এসব নিয়ে কিছু হয়েছে কি না আমি শুনিনি।’

তিনি আরো বলেন, ‘সায়ন্তিকা কোথাও বলেনি যে মাইকেল হাত ধরায় তার আপত্তি। সে কিন্তু শুটিং শেষ করে চলে গেছে। আজ সে কলকাতার পত্রিকায় ক্লিয়ার করেছে মূল সমস্যাটা কোথায়। এখানে অন্য কোনো ব্যাপার নেই। মাঝখান থেকে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে।’

জায়েদ খান এই প্রতিবেদকের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আপনিই বলুন, সায়ন্তিকা কোথায় বলেছে যে মাইকেল কাজ করলে সে কাজ করবে না? হয়তো স্পটে রেগে বলতেও পারে। অফিসিয়ালি তো কোথাও বলেনি, মাইকেলের সঙ্গেই কাজ শেষ করে সে কলকাতায় গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com