1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আল নাসরের জয়ের রাতে গোল পেলেন রোনালদো

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইউরো বাছাইপর্ব শেষে আল নাসরের হয়ে মাঠে নেমেই গোল পেয়েছেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার গোলের সঙ্গে সাদিও মানে ও অ্যান্ডারসন তালিসকার গোলে আল রাইদের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।

ম্যাচে অবশ্য রোনালদোর গোল সংখ্যা বেশিও হতে পারতো। তবে প্রতিটি শট মিস আর ফ্রি কিক মিসে হতাশায় পুঁড়তে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত বিরস মুখে মাঠ ছাড়তে হয়নি পর্তুগিজ তারকাকে। আল নাসরের হয়ে তৃতীয় গোলটি করেছেন রোনালদো।

ম্যাচে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে নাসর। তাতে ৪৫ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। ডি বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান সেনেগাল তারকা মানে। দুই মিনিট পর মানেকে ফাউল করে লাল কার্ড দেখেন রাইদের বান্দের হোয়াইশি।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে দশজনের দলের বিপক্ষে সাড়াশি আক্রমণ করতে থাকে নাসর। ৪৯ মিনিটে ডি বক্সের বেশ বাইরে ফাঁকায় বল পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তালিসকা। ম্যাচের শেষের দিকে ৭৮ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো।

রাইদের হয়ে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মোহামেদ ফৌজাইর। এরপর আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত রাইদের বিপক্ষে ৩–১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর। এটি লিগে আল নাসরের ৬ ম্যাচে চতুর্থ জয়। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করেছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com