1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ কোটি রুপি লোকসানের মুখে কাজলের সিনেমা?

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার পরিচালক কোরাতলা শিবার পরবর্তী সিনেমা ‘আচার্য’। এতে অভিনয় করবেন মেগাস্টার চিরঞ্জীবী। শুটিং শুরুর সব প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা। কিন্তু করোনা প্রকোপের কারণে সব থমকে আছে। এতে করে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন পরিচালক।

সিনেমাটির শুটিং শুরু করতে না পারার কারণে অনেকটা হতাশায় সময় কাটছে পরিচালকের। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এ নির্মাতা বলেন—আচার্য সিনেমার এই প্রজেক্টটি আমাকে খুব চাপের মধ্যে রেখেছে।

করোনা সংক্রমণ রোধে সমগ্র ভারতে লকডাউন চলছে। যার কারণে শুটিং শুরু করার কোনো সুযোগ নেই। খুব শিগগির শুটিং শুরু করতে পারার সম্ভাবনাও খুব কম। এই পরিস্থিতি মোটা অঙ্কের অর্থ লোকসান হচ্ছে কোরাতলা শিবার। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন—শুটিং শুরু না করতে পারার কারণে প্রায় ৩০ কোটি রুপি লোকসান হবে এই পরিচালকের।

গত মাসের শেষের দিকে কাজল আগরওয়াল জানান, সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি। তাকে ৬৪ বছর বয়েসি চিরঞ্জীবীর বিপরীতে দেখা যাবে। এবারই প্রথম নন, ২০১৭ সালে ‘খিলাদি নাম্বার ১৫০’ সিনেমায় চিরঞ্জীবী-কাজল একসঙ্গে অভিনয় করেন। তিন বছর পর এই সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে তাদের।

সিনেমাটিতে আরো অভিনয় করবেন—মহেশ বাবু, সোনু সুদ, সম্পদ রাজ প্রমুখ। সিনেমাটি ২০২১ সালে মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com