1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে জিডি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ইউটিউব চ্যানেল হ্যাক করার অভিযোগে ঢাকায় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলির জিডিতে জাহিদুল ইসলাম অপু নামে আরও একজনকে বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আওলাদ হোসেন মামুন বলেন, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে জিডিটি রেকর্ডভুক্ত করা হয়েছে। একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিডিটিতে উল্লেখ করা হয়, গত ২০১৬ সালের জুনে হাইএসকে ফিল্মস ইন্টারন্যাশনাল থেকে ‘এসকে ফিল্ম সেন্ট ৭৭২২’ ওপেন করা হয়। বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম গত ২৯ আগস্ট আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। এরপর ৩১ আগস্ট সকাল আটটার দিকে দুই নম্বর বিবাদী এক নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবেন বলে জানান। পরে দুই নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা না দিলে আমার ইউটিউব চ্যানেল ফেরত দেবে না বলে ভয়-ভীতি ও হুমকি দেয়।

এ বিষয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com