1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আল নাসরের জয়ের দিনে রোনালদোর অপরাজিত ‘১০০০’

  • আপডেট টাইম :: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগের নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আল নাসর। দলের জয়ের দিনে দারুণ এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ইরানের ক্লাব পেরসেপোলিসকে ২-০ গোলে হারানোর দিনে ক্যারিয়ারের হাজারতম ম্যাচে অপরাজিত রইলেন রোনালদোও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি নিয়ে পেশাদার ক্যারিয়ারে ১০০০ ম্যাচ অপরাজিত রইলেন রোনালদো। এই ম্যাচগুলোতে তার দল হারেনি। জয় পেয়েছে অথবা ড্র করেছে। তাতে ৭৭৬ জয়ের পাশাপাশি ড্র করেছে ২২৪ ম্যাচ।

ম্যাচে নিজেদের মাঠে আল নাসরের সঙ্গে তুমুল লড়াই করে পেরসেপোলিস। এ ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন রোনালদো। প্রথমার্ধে দুটি গোলের সুযোগও পেয়েছিলেন এই তারকা। তবে কাজে লাগাতে পারেননি। তাতে প্রথমার্ধে গোলশুন্য ড্র নিয়ে মাঠে ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সৌদি প্রো লিগের ক্লাবটিকে গোল উপহার দেন পেরসেপোলিস রাইটব্যাক দানিয়াল এসমায়েলিফা। ৬২ মিনিটে তার আত্মঘাতী গোলের ১০ মিনিট পর আল নাসরকে ম্যাচের দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার মোহাম্মেদ কাসেম।

জয়ের পর নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে রোনালদো লিখেছেন, ‘আজকের (কাল) জয়টা দারুণ। সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ এবং ইরানের সব মানুষকে, যারা আমাদের আসাটা সার্থক করেছেন। সত্যিই মন ভালো করে দেওয়ার মতো অভ্যর্থনা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com