1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

পরীমণির ডিভোর্স লেটার পাঠানোর খবরে মুখ খুললেন রাজ

  • আপডেট টাইম :: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণি। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। আজ (২০ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়ে সেই গুঞ্জন বাস্তবে রূপ দিলেন পরীমণি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ডিভোর্স পেপারে দেখা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমণি। এক আইনজীবীর মাধ্যমে এ পেপারে সই করেন তিনি। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা। কিন্তু বিস্ময় প্রকাশ করেছেন শরিফুল রাজ। কারণ ডিভোর্স লেটারের বিষয়ে কিছুই জানেন না তিনি।

এ বিষয়ে কথা বলতে শরিফুল রাজকে ফোন করলে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই, আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়।

দাম্পত্য জীবনে বারবার হোঁচট খেয়েছেন রাজ-পরীমণি। কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালকে ঘিরে রাজের সঙ্গে পরীমণির তুলকালাম হয়েছে। গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসেন রাজ।

এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরো পোক্ত হয়। ছেলেকে ঘিরে তাদের পুনরায় একসঙ্গে দেখা গেলেও সম্পর্কের সুতা আর জোড়া লাগেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com