1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের আগে সুখবর পেল ভারত। পাকিস্তানকে হটিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে রোহিত শর্মার দল। শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে এই কীর্তি গড়েছে তারা। ফলে ক্রিকেটের সব ফরম্যাটেই ভারত এখন শীর্ষ দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ফলে ভারতের রেটিং পয়েন্ট হয়েছে ১১৬। এক পয়েন্ট পিছনে থাকা পাকিস্তানের পয়েন্ট ১১৫। তিন নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। তবে প্যাট কামিন্সের দল শীর্ষ দুই দেশের চেয়ে বেশ পিছিয়ে আছে। পরাজয়ের কারণে দুই পয়েন্ট হারিয়ে তাদের রেটিং পয়েন্ট ১১১।

র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে অবস্থান করেছে ইংল্যান্ড। বাকি দলগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যথারীতি র‍্যাঙ্কিংয়ের ৭ম স্থানে অবস্থান করেছে বাংলাদেশ।

আপাতত দলগুলোর শ্রেষ্ঠত্বে তিনটি শীর্ষস্থানই ধরে রেখেছে ভারত। বিশ্বকাপের আগে পাকিস্তানের আনুষ্ঠানিক কোনো ম্যাচ না থাকায় তাদের সামনে এক নম্বর স্থান পুনরুদ্ধারের আর সুযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com