1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মরিচপুরান ইউনিয়নের ৩শ পরিবার পেল চাল, করলা, চিচিংগা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউনিয়নের ৩শ কর্মহীন ও অসচ্ছল পরিবার পেল ৫ কেজি চাল, দেড় কেজি করলা ও দেড় কেজি চিচিংগা।
রোববার (১৯ এপ্রিল) এসব বিতরণ করেন বাংলাদেশ কৃষক লীগ নালিতাবাড়ী উপজেলার শাখার আহবায়ক ও মরিচপুরান ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক।
জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জিআর এর বরাদ্দ থেকে চাল এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় করলা ও চিচিংগা প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের পরামর্শে কৃষক বাঁচাতে চাষীদের কাছ থেকে ন্যায্যমূল্যে কিনে অসহায়দের মাঝে সবজি বিতরণের এ উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এর আগে কয়েক দফায় সরকারী বরাদ্দ ও ব্যক্তিগত বরাদ্দ থেকে ইউনিয়নের কর্মহীন ও অসচ্ছলদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন খন্দকার শফিক। তিনি জানান, যতোদিন করোনা পরিস্থিতির কারণে মানুষ অসহায় থাকবে ততোদিন আল্লাহর রহমতে কোন বরাদ্দ না পেলেও অন্তত নিজের জমি বিক্রি করে হলেও জনগণের পাশে থাকব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com